ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মিজানুছ্ ছালাম জামে মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশবাসীর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষক, শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া শেষে নেতৃবৃন্দ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।












