মিরসরাই প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই বিজয়ী বিএনপি প্রার্থী নুরুল আমিন মিষ্টি, ফুল নিয়ে ছুটে গেলেন পরাজিত জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের বাড়িতে।

শুক্রবার (১৩ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জামায়াত প্রার্থীর বাড়িতে গেছেন। এসময় ছাইফুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নুরুল আমিন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আইয়ুব খান সহ নেতৃবৃন্দ।
এসময় জামায়াতের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান বলেন, বিএনপির বিজয়ী প্রার্থী নুরুল আমিন ভাই আমার বাড়িতে আসায় খুব খুশী হয়েছি। এর আগে আমিন উনাকে ভোটের ফলাফল পেয়ে শুভেচ্ছা জানিয়েছি। আমি চাই, আমরা একটি আলোকিত মিরসরাই গড়বো। আশা করবো নতুন এমপি হানাহানি, সন্ত্রাস, নৈরাজ্য এগুলো কঠোর হস্তে দমন করবেন। যদি মিরসরাইয়ের কোন উন্নয়নমূলক কাজে আমার সহযোগিতা প্রয়োজন হয় সর্বাত্মক সহযোগিতা করবো।
বিজয়ী প্রার্থী নুরুল আমিন বলেন, নির্বাচন আসলে একটি প্রীতি ম্যাচের মতো। পরস্পর একে অপরকে ভাই ভাই মনে করি। বিএনপি-জামায়াত আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি। আমার অভিজ্ঞতা আছে, আমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে, উপজেলা পরিষদ নির্বাচনে ছাইফুর রহমান ভাই সহ সকলে আমার সাথে ছিল। এই দৃষ্টিকোণ থেকে আমরা এক জায়গারই মানুষ। গনতন্ত্র রক্ষার স্বার্থে, দেশে স্থিতিশীলতার জন্য আমরা নির্বাচনে অংশ্রগ্রহণ করেছি। আমাদের দাবিও ছিল দুই দলের নির্বাচনের বিষয়ে। আমরা গনতন্ত্রের জন্য ১৮ বছর একসাথে লড়াই করেছি। সে লড়াইয়ে ফ্যাসিস্টরা হেরেছে। নির্বাচনে আমরা নিজেরে প্রতিযোগিতা করেছি। আমরা একে অপরের সহযোগিতা নিয়ে একটি সুন্দর মিরসরাই গড়ে তুলব।












