খালেদা জিয়া আধিপত্যবাদী অপরাজনীতির সঙ্গে আপস করেননি- আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন খালেদা জিয়া আধিপত্যবাদী অপরাজনীতির সঙ্গে আপস করেননি।

জানুয়ারি ৯ (শুক্রবার) ৩৬ নং গোসাইল ডাঙ্গা ওয়ার্ড বিএনপি উদ্যোগে বারিক মিয়া স্কুল মাঠে আয়োজিত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মাহফিলে প্রধানমন্ত্রী দেশনেত্রী তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ছিলেন বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত ইতিহাস, আপসহীন নেতৃত্বের প্রতীক, একজন সাহসী নারী, যিনি এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় জন্য লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি কখনো আধিপত্যবাদী অপরাজনীতির সঙ্গে আপস করেননি। স্বৈরাচারের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তিনি দেশকে, দেশের মানুষ কে ভালোবাসতেন তিনি, তাই কখনো আপসকরে বিদেশে চিকিৎসা নেননি। তিনি আমাদের যে উপহার দিয়ে গেছেন তা আমাদের ধরে রাখতে হবে।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাহিদুল হাসান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আব্দুস সবুর, মহানগর বিএনপির সদস্য আবু মুসা, ৩৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক, হুমায়ুন কবির সোহেল, সদস্য সচিব জনাব মোহাম্মদ শাহজাহান সহ ৩৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।