বাকলিয়ায় ভাইকে না পেয়ে বোন হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ মে) ভোরে নগরে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- মো.মুছা (৪০) ও আহাম্মদ কবির (৪২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার দুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।












