হালদা ও কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে দক্ষিণ রাউজানের বিভিন্ন এলাকা প্লাবিত

শফিউল আলম, রাউজান: হালদা ও কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে দক্ষিণ রাউজানের বিাভন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের বসতবাড়ী সড়ক জোয়ারের পানিতে ডুবে এলাকার বাসিন্দ্বাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাউজানে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া, কচুখাইন, ছমিদর কোয়া, ঝিকুটি পাড়া, পালোয়ান পাড়া, উভলং, উরকির চর ইউনিয়নের দেওয়ানজী ঘাট, সার্কদা, হারপাড়া, মদুনাঘাট, মইশকরম. সওদাগর পাড়া, উরকিরচর, ঢাকাখালী, পশ্চিম আবুর খীল, খলিফার ঘোনা, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই, কাগতিয়া কাসেম নগর, পশ্চিম বিনাজুরী, রাউজান পৌরসভার দক্ষিণ গহিরা, অংকুরী ঘোনা, বদুর ঘোনা, গহিরা ইউনিয়নের পশ্চিম কোতায়োলী ঘোনা, কাজী পাড়া এলাকায় হালদা নদী ও কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে ডুবে যায়। জোয়ারের পানিতে এলাকার মানুষের বসতবাড়ী, জনগণের চলাচলের সড়ক পানিতে ডুবে যাওয়ায় এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এলাকার ছেলে মেয়েরা জোয়ারের পানিতে ডুবে যাওয়া বসতবাড়ী ও সড়ক দিয়ে পায়ে হেটে পরনেল কাপড় ভিজিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে। জোয়ারের পানির স্রোতে জনগণের চলাচলের সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে। উরকিরচর এলাকার বাসিন্দা ইউসুফ আলী বলেন, হালদা নদীর হাটহাজারী অংশে বাধ নির্মাণ করা হলে ও রাউজান অংশে বাধ নির্মাণ না করায় জোয়ারের সময়ে পানি এসে রাউজান অংশ পানিতে ডুবে যায়। মদুনাঘাট এলাকার ব্যবসায়ী মহিউদ্দিন চৌধুরী বলেন, হালদা নদীর অপর পাড়ে হাটহাজারী অংশে পানি উন্নয়ন বোর্ড পাথরের ব্লক বসিয়ে হালদার ভাঙ্গন রোধে বাধ নির্মাণ করেন। জোয়ার আসলে রাউজান অংশে কোন বাঁধ না থাকায় জোয়ারের পানি এসে মদুনাঘাট জিয়া বাজার, সহ উরকিরচর সহ বিস্তিন্ন এলাকা পানিতে ডুবে যায়। এতে এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিয়ে জীবন-যাপন করছেন।

রাউজানের দক্ষিণ রাউজান ও হাটহাজারীর বাড়ীঘোনা এলাকার বাসিন্দারা জোয়ারের পানিতে এলাকার ডুবে যাওয়া থেকে রক্ষা পেতে রাউজান অংশ ও হাটহাজারীর বাড়ীঘোনা এলাকায় বাধ নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করে পানি উন্নয়ন বোর্ড, ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলাল উদ্দিন, উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন বলে এলাকার বাসিন্দারা জানান।