চট্টগ্রাম বহিনোঙ্গরে তেলবাহী জাহাজ MT MEGHNA TRADER-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নিয়েছে কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা ও বিসিজিটি প্রমত্ত। এছাড়াও অভিযানে নিয়োজিত রয়েছে বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাই-স্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দল।
আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।












