সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ২৪৩ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।
রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহজনক শনাক্ত ১ হাজার ২৭৪ জন এবং হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৪ জন।












