‘ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে অবিলম্বে মুসলিম নিধন বন্ধ করুন’

পশ্চিমবঙ্গে ও চব্বিশ পরগনা এবং কলিকাতা সহ যে সব স্থানে বিজেপি জয়লভ করেছে সে সব স্থানে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা র্নিলজ্জাভাবে মুসলমানদের বাড়ীঘর ব্যবসা-বাণিজ্য এমনকি মসজিদ, মাদ&রাসা পর্যন্ত ভাংচুর, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড সহ প্রভৃতি অমানবিক নির্যাতন করা হচ্ছে|

ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হলেও বর্তমানে সে দেশের উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ডে এটি এখন তার দেশের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে| ভারতের বিজেপির উগ্র হিন্দুত্ববাদী মন-মানসিকতার বলির পাঠা হচ্ছে ভারতের নিরহ মুসলিম জনগোষ্ঠী ও জনপদ| তাই অবিল¤ে^ মুসলিমদের বাড়ী ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ&রাসা, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মোদী সরকারকে| অন্যতায় মুসলিম বিশ্ব এর কঠোর জবাব দিতে বাধ্য হবে|

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ১২ মে (মঙ্গলবার) বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধনের বক্তারা এ কথা বলেন| চট্টগ্রাম মহানগর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রব্বানীর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক কে.এম. আলী হাসানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী উপরোক্ত কথা বলেন| এসময় বক্তব্য রাখেন মাওলানা আবু সালেহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা দ্বীন মুহাম্মদ, মাওলানা সাইফুল ইসলাম জাহাঙ্গীর, সাংবাদিক ওসমান গণি, মাস্টার এরশাদ, হাফেজ মাহমুদুল হাসান, ছাত্রনেতা নাঈম উদ্দিন সহ প্রমুখ|