প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ মে (সোমবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সভায় অনলাইনে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য ও প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভাপতি জনাব মোঃ মাহবুব আলম তালুকদার। অর্থ কমিটির সদস্য হিসেবে এই সভায় অনলাইনে অংশগ্রহণ করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন। অর্থ কমিটির সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসীম উদ্দীন।

সভায় অর্থ কমিটির বিগত সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির ২০২৬-২০২৭ সালের বাজেট প্রণয়নের জন্য ইউনিভার্সিটির প্রশাসনিক ও একাডেমিক অফিসসমূহ থেকে বাজেট প্রস্তাবনা আহ্বান করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (অ্যাকাউন্টস) রাজিব কুমার বৈদ্য ও শিহাব উদ্দিন কবির।