মির্জা ইমতিয়াজ শাওন, প্রিয় চট্টগ্রাম : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপকমিশনার (ডিসি) মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে|
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ বদলিসহ ১২ জেলায় নতুন এসপি নিয়োগ এবং মোট ৩৯ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে রদবদল করা হয়|
বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম বগুড়ার বাসিন্দা| রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কর্মদক্ষতার জন্য প্রশংসা অর্জন করেন|
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিভিন্ন জেলায় একাধিক এসপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে| এর মধ্যে বান্দরবান, পঞ্চগড়, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার ও ফেনীসহ বিভিন্ন জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে|
এছাড়া ডিআইজি ও সমমানের পদেও ব্যাপক রদবদল আনা হয়েছে বলে জানানো হয়|
জন¯^ার্থে জারি করা এ আদেশ অবিল¤ে^ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে|
চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা | তার বাড়ি বগুড়া জেলায়| রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে নানা কারণে আলোচনায় আসেন তিনি| কর্মদক্ষতার জন্য সুনামও অর্জন করেন এই পুলিশ কর্মকর্তা|












