শফিউল আলম, রাউজান: রাউজানের ডাবুয়া ইউনিয়নের দক্ষিন হিংগলায় হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার সিনিয়র সদস্য নাফিজ ইকবাল হেলালের পিতা মরহুম হা্িবব উল্লাহ ও সংগঠনের কর্মর্কতা কুতুক উদ্দিন শফির পিতা মরহুম মোহাম্মদ আলী, মাতা মরহুমা সুফিয়া খাতুন, আবদুল করিমের পিতা মরহুম এমদাদুল হক, ও জমির উদ্দিনের পিতা মরহুম শাহ আলম ও ফোরকান হক কমিটি উত্তর হিংগলা শাখার সাবেক সভাপতি সভাপতি মোঃ পারভেজের মরহুমা মাতার কবর জেয়ারত করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী চৌধুরী জসিম।

গত ৬ এপ্রিল (সোমবার) সন্দ্ব্যায় কবর জেয়ারত করার সময়ে আরো উপস্থিত ছিলেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য আশরাফ, কাজী মাওলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী, মনজুরুল ইসলাম চৌধুরী, জিয়াউদ্দিন, সমাজ সেবক আজিজুল হক, সাংগঠনিক সমন্বয়ক সাদিকজ্জমান সফি, আনিস উল খান বাবর, মামুন মিয়া,মাওলানা মহিম উদ্দিন মাইজভান্ডারী, কাজী আসলাম, নাজিম উদ্দিন কালু, মিসহাজুল আবেদিন। আরো উপস্থিত ছিলেন, নাফিজ ইকবাল হেলাল, নাসির উদ্দিন, আনোয়ার সওদাগর, শাহেদ মিয়া, কুতুব উদ্দিন শফি, জমির উদ্দিন, আবদুল করিম, রাকিব,তৌহিদুল আলম, আবু আহম্মদ প্রমুখ।












