ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র!

ঈদ মোবারক!

নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল

বাংলার কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি

ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ!
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকীদ ॥

তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিদ ॥

তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ॥

আজ ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মিলাও হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ ॥

রোজা মানে ঈদ! আর ঈদ মানে কাজী নজরুল ইসলামের এই অমর সঙ্গীত!

মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ আনন্দে যোগ দিতে! ইতিমধ্যে সরকারি – বেসরকারি অফিস আদালত বন্ধ হয়ে গেছে।

আজ থেকে সংবাদপত্র প্রকাশনা বন্ধ হয়ে যাচ্ছে। কেবলমাত্র বেসরকারি টেলিভিশন গুলো ঈদ আনন্দকে কেন্দ্র করে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এবারের ঈদেও অন্যতম আয়োজন থাকছে বাংলাদেশ টেলিভিশনে হানিফ সংকেতের ইত্যাদি!

উল্লেখ্য যে ঈদের অনুষ্ঠান ইত্যাদি যখন চলে তখন বাংলাদেশ টেলিভিশনে দর্শক থাকে ৮০ শতাংশ! যখন ইত্যাদি প্রচার হয় তখন দেশের সব চ্যানেলগুলোতে ২০ শতাংশ দর্শক থাকে কিনা সন্দেহ রয়েছে!
২৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি! ইত্যাদির বিকল্প কেবল ইত্যাদি।
ইতিমধ্যে ঈদ আনন্দে পরিবার-পরিজনকে নিয়ে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ছেড়েছেন ৬০ শতাংশ মানুষ! আজকের মধ্যে আরো বিশ শতাংশ মানুষ শহর ছেড়ে চলে যাবেন। এবারও ঈদ আনন্দে দীর্ঘ ছুটি যুক্ত হওয়ায় অনেকে আনন্দিত এবং উচ্ছ্বাসিত। কিন্তু শংকা রয়েছে নিরাপদ বাড়ি ফেরা নিয়ে! এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে বিভিন্ন বাস স্টেশনে তর্ক বিতর্ক লেগেই আছে! ঈদ যাত্রায় প্রতি বছরের মত এবারও সড়ক দুর্ঘটনা আশঙ্কা জনক বেড়েছে! গতকাল ১৮ মার্চ ট্রেন দুর্ঘটনা সহ একাধিক বাস দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
দ্রুতগামী বাসগুলোকে নিয়ন্ত্রণ রাখার জন্য হাইওয়ে পুলিশকে আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে নাগরিক সমজ তথা বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি

আমাদেরও ইচ্ছে করে খুশির ঈদ পালন করি নতুন জামা পরে!
মা আছে তো বাবা নাই কিনব কেমন করে?

এমন জিজ্ঞাসুচক প্রশ্নের উত্তর জানা না থাকলেও সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একাধিক কন্টেন্ট ভাইরাল হচ্ছে আপনার ঈদের বাজেট কত? কোন- কোন সুন্দরী রমণী অকপটে বলছে ১ লাখ, ২ লাখ ৩ লাখ!

যেখানে বাংলাদেশের ৭০ % মানুষ! দরিদ্র সীমার নিচে বাস করে সেখানে ঈদকে কেন্দ্র করে ধনীর দুলালীর দের এমন বিলাসী বাহারি আয়োজন বাকরুদ্ধ দেশের বিবেকবান মানুষকে !
ঈদের আনন্দকে সার্বজনীন করতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ধনবানদের এগিয়ে আসতে হবে তার বিকল্প নেই এটাই মনে করে বাংলাদেশের নাগরিক সমাজ।
ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিক সুখ শান্তি এবং সমৃদ্ধি! ঈদ মোবারক

সমাজচিন্তক ও কলামিস্ট
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি