ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৩টায় বাস ষ্টেশনসহ বাজারের ডিসি রোড়োর যানজট নিরসনে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ঈদগদগাঁও থানার উপপরিদর্শক এসআই সনক কান্তি নাথ সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদগাঁও থানার (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে যাতে জনসাধারণের চলচলে কোন ধরনের অসুবিধা না হয়। সেজন্যই আমাদের যানজট নিরসনের লক্ষে ও এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে থাকবে। পুলিশ জনগণের সেবায় এ ধরনের কাজে
সর্বদা নিয়োজিত।