চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা সরফভাটা ইউনিয়নের দেশ-বিদেশে অবস্থানরত সরফভাটাবাসীদের সামাজিক,অরাজনৈতিক ও মানবিক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরও রমজান উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬মার্চ) বিকালে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ এ আর বি কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হয়। সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সভাপতি নুর মুহাম্মদ বাহাদুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মুহাম্মদ কুতুব উদ্দিন বাহার।
ইফতার ও দোয়া মাহফিলের বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওসমান গনিসহ আকতার কামাল চৌধুরী, সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী,সাধারন সম্পাদক প্রকৌশলী ওসমান গনি চৌধুরী, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি কাজী এস এম মমতাজুল ইসলাম ,সাবেক সভাপতি ডাক্তার এস এম আবুল ফজল,সহ সভাপতি আমিনুল ইসলাম বেলাল,সহ সভাপতি আবুল কালাম চৌধুরী সহ সভাপতি এডভোকেট মোসলেহ উদ্দীন চৌধুরী শাহীন,যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী,দৈনিক প্রিয় চট্টগ্রাম এর নির্বাহী সম্পাদক ইমতিয়াজ শাওন,বিএনপি নেতা এম রফিকুল ইসলাম,আকতার হোসেন মিয়াজি,
সরফভাটা সমিতির সাবেক সভাপতি নাছিম,সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী কেফায়েত উল্লাহ, বর্তমান সাধারণ সম্পাদক সুজা চৌধুরী, বাসস চট্টগ্রাম জর্জ কোর্ট প্রতিনিধি গোলাম রাব্বানী, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ। ইফতার মাহফিল উপলক্ষে দোয়া মাহফিলের কুরআন ও সুন্নাহের আলোকে রমজান শীর্ষক আলোচনা ও দেশ-প্রবাসীসহ মুসলিম জাহানের শান্তি ও দোয়া কামনা করে মোনাজাত করেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও সংগঠনের ধর্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরী।












