মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): দুঃসময়ের পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতা কাপ্তাই উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমাকে আসন্ন রাঙামাটি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন সদস্য মনোনীত করার দাবি উঠেছে তার নিজ গ্রাম কাপ্তাইয়ের চিৎমরম থেকে শুরু করে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সহ তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণের কাছ থেকে। শোনা যাচ্ছে, বর্তমান সরকার গঠনের পর প্রথম সংসদ অধিবেশন শেষেই গঠিত হতে পারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এবিষয়কে কেন্দ্র করে পদ প্রত্যাশীরা কর্মী সমর্থকদের সমর্থন নিয়ে দলীয় শীর্ষ পর্যায়ের নেতা ও মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত সময় পার করছেন।

দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে কাপ্তাই উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা বিএনপি দলীয় তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা সহ তাদের সুখ-দুঃখে পাশে থেকে সহযোগিতা করে গেছেন। এছাড়া কারানির্যাতিত নেতাকর্মীদের খোঁজ নিতে পর্যন্ত বিন্দুমাত্র কার্পণ্য করেননি। যার কারনে আওয়ামী সরকারের রোসানলের শিকার হতে হয় বিএনপির এই নেতাকে। একাধিক মামলা দিয়ে উথোয়াই মং মারমাকে গ্রেফতার পর্যন্ত করা হয়। বিএনপিকে ভালোবেসে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে দীর্ঘ ১৭ বছরের নানা কঠিন সময়েও বিএনপি দলীয় কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পিছপা হয়নি তিনি।
একই ভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে ধানের শীষের প্রার্থী বর্তমান মন্ত্রিসভার সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ানকে জয়যুক্ত করতে দিনরাত সমান তালে মাঠ চষে বেড়িয়েছেন তিনি। নেতাকর্মীদের সাথে নির্বাচনী প্রচারণার কাজে এক মুহূর্তও বসে ছিলেন না। দলের জন্য তিনি এতটাই সক্রিয় ছিলেন যার প্রমাণ জেলা ও উপজেলা বিএনপি দলীয় নেতাকর্মী এবং তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণ। এসব তৃণমূল নেতা কর্মীরা জানায়, দলীয় পরীক্ষীত একজন কর্মী উথোয়াই মং মারমার কথা না বললেই নয়। ব্যক্তিগত লোভ-লালসার উর্ধ্বে থাকা তিনি একজন সাদা মনের ক্লিন ইমেজের মানুষ। পাহাড়ি-বাঙালির ঐক্য ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ একজন চৌকস ব্যক্তিত্ব কাপ্তাই উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা।
নেতাকর্মীরা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসনে নিরলসভাবে কাজ করা দলের জন্য নিবেদিত প্রাণ—যার রাজনৈতিক জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল সম্পূর্ণ স্বচ্ছ। তার রাজনৈতিক জীবনের সম্পূর্ণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে একটি অবস্থানে নিয়ে এসেছেন। তেমনি পিছিয়ে থাকা কাপ্তাই উপজেলার বিভিন্ন জনগোষ্ঠীর অগ্রগতির জন্য তার ত্যাগ, শ্রম, মেধা, অভিজ্ঞতা, সততা ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে কাপ্তাইয়ের পাঁচটি ইউনিয়নের সকল সম্প্রদায়ের স্বপ্ন বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ।
তৃণমূল পর্যায়ের জনগণের প্রিয় কাপ্তাই উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমাকে আগামী রাঙামাটি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন সদস্য নির্বাচিত করার জন্য বিএনপি’র সরকার তথা ২৯৯ নং আসনের নবনির্বাচিত এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ানের কাছে তৃণমূল সহ পাহাড়ী বাঙালি অধিকাংশ নেতাকর্মীর প্রত্যাশা।












