চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষকদের জন্য বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘নৈতিক বিধিবিধান’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রভাষকদের জন্য ‘Workshop on ethical principles of university teachers’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সহকারী রেজিস্ট্রার ডা. অদিতি দে মৌ।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: মোজাম্মেল হক। সিভাসু’র চারটি অনুষদ হতে ২৯ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক কর্মশালায় অংশগ্রহণ করেন।












