সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: রমজানের পবিত্রতা ছড়িয়ে দিতে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে সমাজের নানা শ্রোণী পেশার মানুষদেরকে নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উপজেলার ইসলামপুর নাপিতখালী হলি চাইল্ড আহলুস-সুফ্ফা মাদ্রাসার মাঠে এ আয়োজন করা হয়।

স্থানীয় যুব নেতা, ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী নুরুল হুদা নকশার তত্ত্বাবধানে এবং দাতা সংস্থার সহযোগিতায় ইফতার মাহফিলে ইউনিয়নের আদর্শ গ্রাম ও পূর্ব নাপিতখালী এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার পুর্ব সমাবেশে যুব নেতা নুরুল হুদা নকশা বলেন, সমাজের উন্নয়ন ও ঐক্যবদ্ধ অগ্রযাত্রার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।












