কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ নজরুল ইসলাম লাভলু কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।

সহকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ প্রমূখ। সভায় বক্তারা একুশে ফেব্রুয়ারি মহান স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসময় উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ, পেশাদার সাংবাদিক, স্কুল শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।