বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে সম্প্রতি সাউদার্ন ইউনিভার্সিটির হল রুমে ‘উচ্চ শিক্ষার সুযোগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও আইইসিসি এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের নানাদিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সেমিনারে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, বিষয় নির্বাচন, স্কলারশিপের সুযোগ, এপ্লিকেশন পদ্ধতি এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সাউদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান আইরিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন আইইসিসি—এর রিজিওনাল ম্যানেজার সমাপন দে, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যানেজার ইকরামুল হাকিম, সিনিয়র কাউন্সিলর মোহাম্মাদ ইফতেহাজ বীন হাবিব, কাউন্সেলর সামিয়া তাসনিমসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ। সেমিনারে সাউদার্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।












