নির্বাচনে কোন দলের প্রতি বা ব্যক্তির প্রতি অনুরাগ দেখাতে পারবেন না: জেলা প্রশাসক

শফিউল আলম,রাউজান: চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, রাস্ট্র আমাদের যেই দায়িত্ব দিয়েছে তাহা যথাযথ ভাবে নিরপেক্ষ ভাবে পালন করতে হবে। ১২ ফেব্রুয়ারীর প্রমাণ করতে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তাই দক্ষতার সাথে কাজ করতে হবে। প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, আপনার কোন দলের প্রতি ভালো বাসা থাকতে পারে, তবে সেই দলের প্রতি বা ব্যক্তির প্রতি অনুরাগ দেখাতে পারবেন না। আপনার ভালো বাসা থাকতে হবে দেশের প্রতি। গ্রহণ যোগ্য নির্বাচন না হলে তরুণ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। তিনি জুলাই বিল্পব ও মুক্তিযুদ্ধের কথা স্বরণ করিয়ে বলেছেন, আপনার আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তন সম্মুন্নত রাখতে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে যেকোনো কিছুর বিনিময়ে।

তিনি ৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকালে রাউজান সরকারি কলেজ মিলনায়তনে নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিতএয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অভিসারদের ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার এস এম রাহাতুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খাঁনের মনোনীত অতিরিক্ত পুলিশ পুলিশ মোহাম্মদ সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক গোলাম মাঈনদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোঃ সাইদুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ, বিজিবি কাপ্তাই জোন কমান্ডিং অফিসার মেজর ফারহাত আল নাঈম, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান) সার্কেল বেলায়েত হোসেন পিপিএম, সেনাবাহীনির কমান্ডিং অফিসার ক্যপ্টেন গালিব, র‌্যাব-৭ এর ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর এমডি নুরুল আলম, আনসার ভিডিপির চট্টগ্রাম জেলা সহকারী কমান্ডার ফরিদা পারভিন সুলতানা।