পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন

সেলিম উদ্দিন,ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারি ) বিকেলে বিদ্যালয়ের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মিলনায়তনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এডহক কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সুজাউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় তিনি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে তাঁর পক্ষ হতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বস্ত করেন।

ইমরান বাইতুলের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন সবুজ, অভিভাবক ওসমান আলী সুমন এবং বিদ্যালয়ের কর্মরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।