আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে কেন্দ্রীয় যুবদলের নির্দেশে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে আন্দরকিল্লা ও আলকরন ওয়ার্ডে গণসংযোগ করা হয়।

গণসংযোগকালে এমদাদুল হক বাদশা বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ২০০৮ সালের নির্বাচনে সীমানা পুনর্র্নিধারণসহ নানা কৌশলের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে। পরবর্তীতে ধারাবাহিক অপকৌশলের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেয় আওয়ামী লীগ। এর ফলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে এবং জনগণের মত প্রকাশের অধিকার বাধাগ্রস্ত হয়েছে। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দেশে আবারও উৎসব মূখর নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। দল পরিচালনা আর দেশ পরিচালনা এক বিষয় নয়, দেশ পরিচালনার জন্য প্রয়োজন অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও জনগণের প্রতি জবাবদিহি।অতীত অভিজ্ঞতা প্রমাণ করে বিএনপিই পারে রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে। তিনি চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি এম এ রাজ্জাক, মো. ইলিয়াস, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, যুগ্ম সম্পাদক সেলিম খান, সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, সাবেক সম্পাদক মো. আলাউদ্দীন, মো. ইদ্রিস সবুজ, যুবরাজ, জসিম উদ্দিন, হাবিব উল্লাহ হাবিব, আমিন উল্লাহ, সাব্বির ইসলাম ফারুক, থানা যুবদলের মো. সেলিম, ইসমাঈল হোসেন লেদু, মো. হাসান, মো. সোহেল, মো. জাবেদ, জাকির হোসেন, মো. সাদ্দাম, কপিল উদ্দিন, আশরাফ হোসেন, মো. হামিদ, মো. শরিফ প্রমুখ।












