নিজস্ব প্রতিবেদক: টানা তিন দিন ৮ ঘণ্টা ও মঙ্গলবার ২৪ ঘণ্টা ও পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পর বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে বন্দরের জাহাজ থেকে পণ্য ওঠানামা ও পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম বোট ক্লাবে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাথে সভা শেষে চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের সমন্নয়ক হুমায়ুন কবির জানান নৌ

পরিবহন উপদেষ্টা আমাদের দাবি সরকার জানাবেন বলে আশ্বস্ত করেছেন এবং আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের শাস্তিমূলক বদলি আদেশ প্রত্যাহার করবেন বলেছেন। তাঁর এমন আশ্বাসে এবং সামনে রমজান ও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আগামী শুক্রবার ও শনিবার পর্যন্ত আমাদের কর্মসূচি স্থগিত করছি।
শনিবার (৩১ জানুয়ারি) থেকে সোমবার টানা তিন দিন ৮ ঘণ্টা ও মঙ্গলবার ২৪ ঘণ্টা ও পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে আসছে চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদ।
এদিকে বৃহস্পতিবার সকালে বন্দরের উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আইনশৃঙ্খলা বাহিনী, বন্দরের শাখা প্রধান ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে জরুরি সভায় জন্য বন্দর ভবনে আসলে এ সময় গাড়িবহর আটকে বিক্ষোভ করেন বন্দর শ্রমিকরা।












