চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপিসহ ৪ প্রার্থীর প্রচরাণা তুঙ্গে

শফিউল আলম, রাউজান: ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসন থেকে সংসদ সদস্য ৪ প্রার্থী সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে রাউজানের বিভিন্ন এলাকায় বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগ, পথসভায় ও ভোটারদের কাছে ৪ প্রার্থী নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে বোড়াচ্ছেন। বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার পুত্র সামির কাদের চৌধুরী, শাকের কাদের চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সহর্ধমীনি, কন্যা রাউজানের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ভাবে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের সাথে মতবিনিময় করছেন।

ইসলামি ফ্রন্ট সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী সুন্নি জোটের নেতা কর্মীূ ইসলামী ফ্রন্টের নেতা কর্মীদের নিয়ে রাউজানের বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্দ্ব্যা পর্যন্ত সময়ে মোমবাতি প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ পথসভা করছেন।

জামায়াতে ইসলামী দশ দলীয় জোট প্রার্থী শাহাজাহান মঞ্জু দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে রাউজানের বিভিন্ন এলাকায় গণসংযোগ পথসভা করছেন। গণসংহতি আন্দোলনের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার মাথাল প্রতীকে ভোট চেয়ে রাউজানের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করে আসছে।