সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান’র নির্বাচনী জনসভায় ঐতিহাসিক লালদিঘী ময়দানে বিকেল ৩টায় কোতোয়ালী থানা বিএনপি’র উদ্যোগে নগর বিএনপি’র সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হেলাল চৌধুরী’র নেতৃত্বে এক বণার্ঢ্য মিছিল যোগদান করেন।

মিছিলত্তোর সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন পিয়েল, দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক মনছুর আলম, কোতোয়ালী থানা বিএনপি নেতা আলমগীর চৌধুরী, বক্সিরহাট ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক শমসের আলী, মোঃ শিফাত, মোঃ সেলিম, মোঃ জসিম, কোতোয়ালী থানা বিএনপি নেতা আবদুল আজিম, কায়সার চৌধুরী, বাদল নাথ, চট্টগ্রাম আইন কলেজ সাবেক ছাত্রদল নেতা আবুল আহসান মিয়া, বাবলু চৌধুরী, শাহ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আরমান রনি, মোঃ সাইফুদ্দিন খালেদ, কামরুল ইসলাম, লিয়াকত আলী, এ.এস.এম সাইফুল আজম (উল্লাস), মোঃ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী, ইরফান ইকবাল, মোঃ মহিউদ্দিন, মোঃ শফি, মোঃ মুরাদ, মোঃ সাজ্জাদ, আবদুল হামিদ প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে হেলাল চৌধুরী বলেন, ‘প্রশাসনের প্রতি আহ্বান, যেসব অস্ত্রধারী সন্ত্রাসী বেআইনি কর্মকাণ্ড করছে তাদের কঠোরভাবে আইনের আওতায় এনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। এটা প্রশাসনের দায়িত্ব। ভোটাদের প্রতি আহ্বান থাকবে আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। চট্টগ্রাম-৯ আসনে যোগ্য প্রার্থী আবু সুফিয়ান ভাইকে ধানের শীষ মার্কায় ভোট প্রদান করে জয়যুক্ত করবেন এটাই আমাদের প্রত্যাশা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সারা দেশে প্রতিটি আসনে বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটাকে বিজয়ের উৎসবে পরিণত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। আমরা চট্টগ্রামের ১৬টি আসন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারব বলে আশাবাদী।
বাড়ি আমাদের চট্টগ্রাম বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সমাবেশে হেলাল চৌধুরী’র নেতৃত্বে মিছিলসহ যোগদান












