চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামী আটক

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানা এলাকার কাপ্তাই রাস্তার মাথা থেকে আটক করা হয়।

বুধবার(৪ ফেব্রুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল ও সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম র‍্যাব-৭ এর সহযোগিতায় উক্ত এলাকায় অভিযান চালিয়ে কমল সরকারকে (৪০) আটক করে। কমল সরকার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকার মৃত সুকুমার সরকারের ছেলে।

চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামি ২টি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত। সে সাজা এড়াতে দীর্ঘদিন পলাতক ছিল। ধৃত আসামীকে বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারী) রাঙামাটি জেলহাজতে প্রেরণ করা হয়।