চট্টগ্রামের মীরসরাইয়ে ফুটওভার ব্রিজের রেলিংয়ে দলীয় প্রতীকে আলোকসজ্জা করে প্রচারণা করায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের সমর্থক মো. দেলোয়ার হোসেন মাসুদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় মীরসরাই পৌরসদর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। অভিযানে মো. দেলোয়ার হোসেন মাসুদকে বিধি ২৭ (ক) অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, পৌর সদরের ফুটওভার ব্রিজের রেলিংয়ে দাঁড়িপাল্লা প্রতীকে আলোকসজ্জা করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে আসছেন জামায়াতে ইসলামী সমর্থক মো. দেলোয়ার হোসেন মাসুদ। নির্বাচনি আচরণ বিধি ২৭ (ক) অনুসারে মাসুদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিক আলোকসজ্জা সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।












