কাপ্তাইয়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতায় ট্রাকযোগে সংগীতানুষ্ঠান

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট- ২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমান ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত।

কাপ্তাই উপজেলাধীন কেপিএম কয়লার ডিপু হরি মন্দির, কলবাগান, উপজেলা সদর, নতুনবাজার, জেটিঘাট, শীলছড়ি এলাকা সহ উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে এই সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাপ্তাই তথ্য অফিসের লোক সঙ্গীত দলের সদস্য বাউল শিল্পী বসুদেব মল্লিকের নেতৃত্বে শিল্পী লিপি দাশ, টুন্টু রাম, নিপু মল্লিক সঙ্গীতানুষ্ঠানে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক সঙ্গীত পরিবেশন করেন।

এর আগে ওইদিন কাপ্তাই উপজেলা সদরে অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন উপস্থিত ছিলেন।