রাঙ্গামাটিতে জনতার মুখোমুখি চার প্রার্থী

একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নাই এই স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মঞ্চে জনগণের মুখোমুখি করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে শহরের পৌরসভা চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙ্গামাটি জেলা কমিটি অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে চার প্রার্থী ভোটারদের কাছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রার্থীরা সম্মিলিতভাবে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসীদের বর্জনে ও সৎ প্রার্থী বেছে নেওয়ার অঙ্গীকার করেন ভোটারা।
প্রার্থীরা নির্বাচিত হলে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে স্থায়ী শান্তি ও সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ, নারী ক্ষমতায়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙ্গামাটি জেলা কমিটিরি সভাপতি দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রধান সমন্বয়কারী দীলিপ সরকার, জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে রাঙ্গামাটি আসনের সাত প্রার্থীর মধ্যে চার জন উপস্থিত ছিলেন। তারা হলেন বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা, জাতীয় পার্টি অশোক তালুকদার ও গণঅধিকার পরিষদ এম এ বাশার।