রাউজানের এক দরিদ্র পরিবার হক কমিটির সহায়তায় পেলেন নব নির্মিত পাকাঘর

শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের মৃত বোছা মিয়ার ছেলে মোহাম্মদ আজগর একজন দিনমজুর। দিনমজুরির সামান্য আয় দিয়ে কোনোরকমে সংসার চালাতে গিয়ে তাকে প্রতিনিয়ত হিমশিম খেতে হতো। দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করা এই পরিবারের মানবিক দুর্দশার কথা বিবেচনা করে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, চিকদাইর ইউনিয়ন শাখা-২ এর উদ্যোগে আজগরের জন্য একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে নবনির্মিত ঘরটির উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক মামুন মিয়া, আনিসউল খাঁন বাবর, মাওলানা তরিকুল ইসলাম, নুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তৌফিকুল ফরিদ মাসুম, মানিক, কোরবান আলী মিনকু, জাহাঙ্গীর আলম, ছালে জঙ্গীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এই মহতী উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। একটি পাকা ঘর পাওয়ায় দরিদ্র পরিবারটির মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন