কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: চট্টগ্রামের পাঠক নন্দিত ও জনপ্রিয় দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার (২১ ডিসেম্বর) বিকালে।

কাপ্তাই পাঠক ফোরামের আয়োজনে উপজেলাধীন নিসর্গ রিভার ভ্যালী এন্ড পড হাউস কনফারেন্স রুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ও উৎসবমুখর পরিবেশে রজত জয়ন্তীতে পদার্পণ উদযাপন করা হয়। দৈনিক. সাঙ্গু’র কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন এতে সভাপতিত্ব করেন। মু. ওসমান গনি তনু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গু পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক কবির হোসেন সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটী জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবির খিয়াং, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর হারুনুর রসিদ, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম , মামনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সমাজ সেবক দীন মোহাম্মদ সময় টিভি ও দৈনিক সংগ্রাম পত্রিকা প্রতিনিধি মাহফুজ আলম, সি প্লাস টিভি ও আজকের পত্রিকা প্রতিনিধি এবং উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাজস্থলী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, দৈনিক সমকাল ও পূর্বদেশ প্রতিনিধি মো. নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, কাপ্তাই উপজেলা জাসাসের মো: ওমর ফারুক, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিক, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক হ্লাসুইমং মারমা (মং), বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চলের সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, ৭১ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকা প্রতিনিধি রিপন মারমা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও আজাদী মাল্টিমিডিয়া প্রতিনিধি অর্ণব মল্লিক, সাংবাদিক হাবিবুল্লাহ মেজবাহ, দৈনিক আলোকিত পাহাড় পত্রিকা প্রতিনিধি এম বাবুল, চিৎমরম ইউনিয়নের সমাজ সেবক সাচিংউ মারমা, ইউপি সদস্য অংসাচিং মারমা, কাপ্তাই তরুন উদ্যোক্তা বীর কুমার তঞ্চঙ্গ্যা, চট্টগ্রাম টিভি শিল্পী লিপি দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু দীর্ঘ ২৪ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে, বিশেষ করে পাহাড়ি জনপদ ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ে পত্রিকাটি সাহসী ভূমিকা রাখছে। সে ধারাবাহিকতায় ২৫ বছরে পদার্পনে আগামীতেও সাঙ্গু তার এই গৌরবের পথচলা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।












