“বিজ্ঞান দেখাবে আগামীর পথ”


গবেষণা, গ্রন্থনা ও পরিচালনা: মামুনুর রশিদ শিপন।
উপস্থাপনায় : ইঞ্জিনিয়ার যারিন তাসনীম।
প্রযোজনা-শাহজালাল শিমুল।
প্রচারিত হবে আগামীকাল ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ঃ ৩০ মিনিটে।


এই বিশেষ অনুষ্ঠানটি খুদ্দে মেধাবী ছাত্র ছাত্রীদের বিজ্ঞান সম্পর্কে সৃজনশীল মেধা বিকাশে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন অনুষ্ঠানটির গবেষক, গ্রন্থনা ও পরিচালনাক মো: মামুনুর রশিদ শিপন। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পাশাপাশি গানার্স ইংলিশ স্কুল, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম বন্দর কলেজ, সিলভার বেলস গার্লস হাই স্কুল, ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ, শহীদ লেঃ জি এম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, ডিউপয়েন্ট স্কুল, এসওএস শিশু পল্লী, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, পিএইচ আমিন একাডেমি সহ মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এর ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রজেক্ট নিয়ে এই উৎসবে যোগদান করে।

ক-গ্রুপ: ইলেক্ট্রন (৩য়-৫ম), খ-গ্রুপ: প্রোটন (৬ষ্ঠ-৮ম) এবং গ-গ্রুপ: নিউট্রন (৯ম-১২শ) তিনটি গ্রুপে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা নির্বাচিত ৩০০টি প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে।