চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। ল্যাংগুয়েজ ল্যাবের ওয়েবসাইট হচ্ছে- http://cuetnlp.com/। আজ ০১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২০ খ্রি. সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উক্ত ওয়েবসাইটের উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, এনএলপি ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।












