কারের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কারের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু।

পশ্চিম রাউজান চারাবটতল এলাকায় ১৮ জুলাই শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটের সময়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে দ্রুতগতিতে আসা কারের ধাক্কায় রাঙ্গামাটি সরকারী কলেজের এইস এস সি ২য় বর্ষের ছাত্র আকাশ দে ঘটনাস্থলে মৃত্যুবরন করেন । কারের ধাক্কায় নিহত কলেজ ছাত্র আকাশ দে, দুঘর্টনাস্থলের পাশে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান এলাকার সাব্কে চেয়ারম্যান মনোরঞ্জন মুহরীর বাড়ীর দুলাল দে”র পুত্র । কলেজ ছাত্র আকাশ দে তার বাড়ী থেকে চারাবটতল বাজারে বাজার করার সময়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক পায়ে হেটে পার হওয়ায় সময়ে দ্রুতগামী কার এসে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান । দুর্ঘটনার পর রাউজান হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক কারটি আটক কলে নিয়ে যায় । কারের ধাক্কায় নিহত কলেজ ছাত্র আকাশ দে”র লাশ উদ্বার করে নিয়ে যায় বলে রাউজান হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ জানান ।