ফটিকছড়িতে বালুর মহালে অভিযান: মেশিন ধ্বংস, বালু জব্দ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি:
উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ফেনুটিয়া লেলাং খালের পাড়ে উপজেলা প্রশাসনের পক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার বিকালে ইজারা বর্হিভূত অবৈধভাবে ইঞ্জিন চালিত মেশিন দ্বারা বালু উত্তোলনকালে ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনাস্থলে বালুবোঝাই ড্রাম-ট্রাক,বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন (পাইপসহ) আটক করা হয়। এছাড়া ঘটনাস্থলে হতে প্রায় ৯ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারায় মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
এছাড়া, বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম এবং আইনি সহায়তা প্রদান করেন ফটিকছড়ি থানা পুলিশের এস আই মোঃ আরিফুল ইসলাম ও পুলিশের অন্যান্য সদস্য। ফটিকছড়ি উপজেলায় এধরনের অন্যায়ভাবে পরিচালিত যেকোন কাজকে আইনের আওতায় নিয়ে এসে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রয়াস অব্যাহত থাকবে বলে ইউএনও সায়েদুল আরেফিন জানান।