ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর কার্গোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার শফিক।
তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।












