চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ২ মে (সোমবার) দুপুর ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৩ টন খনিজ কয়লা ও চোরাচালান কাজে ব্যবহৃত ২ টি কাঠের বোট জব্দ করা হয়। এসময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত কয়লা ও চোরাচালান কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












