সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর মনুমিয়ার বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এবং থানার আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন ) বিকেলে মনুমিয়া বাজার এলাকায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন।

এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার, ৮ নং ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দীন কায়সার, মেম্বার রফিকুল ইসলাম ও ব্যবসায়ী আবদুল মালেক সহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় যোগ দেন।
সভায় বক্তারা বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, চুরি-ডাকাতি, চাঁদাবাজি, ইভটিজিং প্রতিরোধসহ নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, বাজারের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ একা নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। সবার সহযোগিতায় অপরাধ দমন সহজ হয়। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সব সময় প্রস্তুত।
সভায় বক্তারা মনুমিয়ার বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, রাতের পাহারা টহল জোরদার ওপর গুরুত্ব দেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি বাজারে ছোটখাটো চুরি ঘটনায় ব্যবসায়ী আবদুল মালেককে মারধর করে। এ ঘটনায় মঙ্গলবার সারাদিন বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়।












