শফিউল আলম, রাউজান: রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাইন্যা পুকুর রুদ্র পল্লী সড়কের পাশে মাঠ থেকে এক অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করে রাউজান থানা পুলিশ।

২৫ মে (সোমবার) সকালে রুদ্র পল্লী সড়কের পাশে মাঠে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে রাউজান থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে অজ্ঞাত বৃদ্বের লাশ উদ্বার করেন। স্থানীয় লোকজন জানান অজ্ঞাত বৃদ্বটি গত কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাইন্যা পুকুর পাড়ে ঘোরাঘুরি করতে দেখেছে। অজ্ঞাত বৃদ্বের লাশ উদ্বার করতে আসা রাউজান থানার সেকেন্ড অফিসার তানবিরুল আলম চৌধুরী বলেন, উদ্বার করা বৃদ্বের শরীরের বিভিন্ন স্থানে আগাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্বারের পর তার পরিচয় জানার জন্য প্রচেষ্টা চলছে। অজ্ঞাত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করার প্রক্রিয়া চলছে।











