শফিউল আলম, রাউজান: রাউজানের নোয়াপাড়া ও বিনাজুরীতে সরকারী খাস জমি উদ্বার করেছে রাউজান উপজেলা প্রশাসন।
৯ মে (শনিবার) রাউজান উপওেজলা নির্বাহী অফিসার রাহাতুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভুমি অংচিং মারমার নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় রাউজানের ৬ নং বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া সড়ক সংগ্লন্ন মাদাম পুকুরের পাশে ২৩ শতক সরকারী খাস জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী খাস জমি উদ্ধার করেন। একই দিন রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়া এলাকায় ২০ শতক সরকারী খাস জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে সরকারী খাস জমি উদ্ধার করা হয়। উদ্ধার করা সরকারী খাস জমির মুল্য ৭৬ লাখ টাকা।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার রাহাতুল ইসলাম বলেন উদ্বার করা সরকারী খাস জমির মুল্য ৭৬ লাখ টাকা। সরকারী সম্পত্তি রক্ষায় প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে। রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অংচিং মারমা বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে রাউজানে সরকারী জমিতে অবৈধভাবে দখলদারদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। শীঘ্রই সরকারী সম্পত্তি উদ্ধার অভিযান জোরদার করা হবে।












