সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩ মে) রাত পৌনে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে বাস ষ্টেশনের জাগির পাড়া রাস্তা মাথা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়া গ্রামের আবুল কাসেমের পুত্র সাদ্দাম হোসেন (৩২) ও একই এলাকার পশ্চিম বামনকাটা গ্রামের আবদু সোবহানের পুত্র দেলোয়ার হোসেন (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস ষ্টেশনের জাগির পাড়া রাস্তা মাথা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি টমটম গাড়ীর ভিতরে থাকা যাত্রীদের তল্লাশীকালে ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে হাতেনাতে আটক করা হয়।
ঈদগাঁও থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












