চট্টগ্রামের রাউজান উপজেলার রশিদর পাড়া শাখায় মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ-এর বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ এপ্রিল বুধবার বাদে আসর শাখার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ব অলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর স্মরণে মাসিক আলোচনা, মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী এবং পরিচালনা করেন সহ-সভাপতি মুহাম্মদ রাকিব। প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিন ও কাজী মুহাম্মদ আসলাম, রাউজান মুন্সিঘাটা শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ নাছির উদ্দীন, রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দীন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ ওমর ফারুক জিকু, মুহাম্মদ মিনহাজুল আবেদীনসহ অনেকে। জিকিরে ছেমা পরিবেশন করেন মরমি শিল্পী মুহাম্মদ শাহেদুল ইসলাম।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও কাজী মুহাম্মদ আসলামের পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে মুহাম্মদ নূরুল আলম চৌধুরীকে পুনরায় সভাপতি, মুহাম্মদ ওমর ফারুক জিকুকে সাধারণ সম্পাদক এবং মিনহাজুল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।












