সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা থেকে ইউপি সদস্য রোস্তম আলীকে অপহরন করেছে সংঘবদ্ধ ডাকাতদল। তিনি ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য।
বুধবার (২২ এপ্রিল) ভোর ৬ টার দিকে ঘটে এ ঘটনা। ডাকাতদল ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে।

জানা গেছে, রুস্তম আলী ঈদগাঁও থেকে ঈদগড়ে যাওয়ার পথে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাতদল তার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই খোরশেদ জানান, অপহরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।












