উৎসবমুখর পরিবেশে নবনির্মিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠান সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় নবনির্মিত মন্দিরের শুভারম্ভ ফলক উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এসময় উপস্থিত চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

মাননীয় উপাচার্য মন্দিরের উদ্বোধনী কার্যক্রম পরিদর্শন করেন। মাননীয় উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অসাম্প্রদায়িক চেতনার অন্যতম নিদর্শন। সব ধর্মের শিক্ষার্থীরা এখানে একসাথে বসবাস করে, যা সম্প্রীতির মেলবন্ধন। তিনি সকলের মঙ্গল কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, সনাতন ধর্ম পরিষদ চবির সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, কেন্দ্রীয় মন্দিরের সভাপতি প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, প্রফেসর ড. দেবাশিস পালিত, প্রফেসর ড. অলক পাল, প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার, প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, প্রফেসর ড. অনুপম দাশ গুপ্ত, অবসরপ্রাপ্ত প্রফেসর বেনু কুমার দে, প্রফেসর ড. রঞ্জিত কুমার চৌধুরী, প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, দাতা সদস্যের মধ্যে ছিলেন অদুল কান্তি চৌধুরী, অনিতা চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন শুভ দ্বারোদঘাটন কার্যক্রমের মধ্যে রয়েছে শ্রীশ্রী চণ্ডীপাঠ, শতকণ্ঠে সমবেত শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ। এছাড়া কর্মসূচির মধ্যে ছিল সাধুসঙ্গ, সাধুসেবা এবং দুপুরে মহাপ্রসাদ আস্বাদন। বিকেলে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।












