কক্সবাজারের টেকনাফে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। গত ৫ দিনে ৮৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকাল ৪টা ১৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় টেকনাফ মডেল থানা পুলিশের টিম বিভিন্ন মামলায় গ্রেফতারদের মধ্যে ৯টি জিআর পরোয়ানার ৮ জন ও ১টি সিআর পরোয়ানার ১ জনসহ মোট ৯ জনকে পরোয়ানা মূলে আটক করেছে।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৫ জন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৪ জন, নিয়মিত মামলায় ৩ জন এবং পূর্বের মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি সাইফুল ইসলাম।












