পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের নবগঠিত কমিটি সংস্কার ও দুইটি ইউনিয়ন কমিটির অনুমোদন বিষয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) পটিয়া উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কার্যক্রমে নতুন গতি ও উদ্দীপনা আনতে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করবে।

সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা শাখার সভাপতি হাজী কামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দীন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার চৌধুরী, সহ-সভাপতি আকতার সিকদার, জাহেদ মেম্বার, ওবায়দুল হক রিকু, মোহাম্মদ সোলাইমান, অ্যাডভোকেট তারেক, সুজন মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল চৌধুরী, মোহাম্মদ মানিক, গাজী আবু বক্কর, ছৈয়দ নবী, আবু বক্করসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, সভাপতি হাজী কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দীনের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। তারা জানান, পটিয়া উপজেলা শাখা ইতোমধ্যে ১৭টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়ন কমিটির অনুমোদন দিতে সক্ষম হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সাধারণ সম্পাদক আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দীন বলেন, “দলের প্রতিষ্ঠাতার নামে সংগঠনের একজন সদস্য হতে পারা আমাদের জন্য গর্বের। আমরা নেতা নই, আমরা কর্মী—সহকর্মীদের নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে চাই। সকলের ঐক্যই আমাদের শক্তি, যা জাতীয়তাবাদী চেতনাকে আরও গতিশীল করবে।”