১৯ এপ্রিল (১৯ এপ্রিল) হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়| এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের কৃতি সন্তান উত্তর পাহাড়তলী (৯নং ওয়ার্ড) এর সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এস.এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া)|

প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা ফারহানা আকতার| এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার কলেজ এর অধ্যক্ষ রেহেনা আক্তার খানম, এসএমসি’র সদস্য মোহাম্মদ ইউসুফ, আবদুল আলী নগর সমাজ কমিটির সেক্রেটারী রিয়াজুল ইসলাম (ভুট্ট) প্রমুখ|
প্রধান অতিথি এস.এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া) বলেন, বিদায় মানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর সূচনা| লক্ষ্যে অবিচল থেকো জীবনের চলার পথে অনেক বাধা আসবে, কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না| স্কুল জীবনের শিক্ষার আলো যেন তোমাদের আগামী দিনের পথকে আলোকিত করে| তোমাদের মেধা আর শ্রম দিয়ে এই দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে, শিক্ষকদের আদর্শকে বুকে ধারণ করে তোমরা দেশ ও জাতির গৌরব বয়ে আনবে এটাই প্রত্যাশা|












