সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও সিপ্লাস ও বাংলা টিভির আমিরাত প্রতিনিধি মুহাম্মাদ আবদুল মান্নানের প্রয়াত মা-বাবার উপলক্ষে খতমে গাউছিয়া, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন আবুধাবির জাফর স্টীল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাফর আহমদ সিআইপি, হালিমা রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আলহাজ্ব ওসমান আলী সিআইপি, গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউএই’র কেবিনেট মেম্বার ও গাউছিয়া কমিটি বৃহত্তর মোছাফ্ফা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী জামাল, গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউএইর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্দাাত স্টীলের স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউএই’ কেন্দ্রীয় পরিষদের আবু শাহেদ আরজু, মোহাম্মদ তসলিম উদ্দিন, গাউছিয়া কমিটি সাবিয়া শাখার সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন,সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুল আলম, সহ সভাপতি মোহাম্মদ হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ দিদারুল আলম, ফটিকছড়ির লতিফুর রহমান হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংবাদিক মাহবুব সরকার, সাংবাদিক মোহাম্মদ আলী রশীদ, মোহাম্মদ ইমন, মোহাম্মদ তানিন, মোহাম্মদ ফারুকসহ আরো অনেকে।
অনুষ্ঠানে মিলাদ, কিয়াম, দোয়া মোনাজাত করেন মাওলানা মোহাহম্মদ হাসানুল করিম আলকাদেরী ও মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম আনচারী আলকাদেরী প্রমুখ।
সভা শেষে উনার বাবার মৃত্যুর প্রায় অর্ধ বছর এবং মায়ের মৃত্যুর প্রায় সাড়ে চার বছর অতিবাহিত এবং জীবনী নিয়ে আলোচনা করা করেন, মহান আল্লাহ তাঁদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাঁদের জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করার জন্য দোয়া ও মুনাজাত করা হয়।












