মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): এশিয়ার বৃহত্তম কাগজ উৎপাদনকারী কর্ণফুলী পেপার মিলস লিমিটেড পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী।
তিনি রোববার (৫ এপ্রিল) দুপুরে কেপিএমে ম্যানেজিং ডিরেক্টর সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় তিনি কারখানার চলমান বিভিন্ন সমস্যা সমাধান সহ নতুন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, রাঙামাটি জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক মোঃ দিলদার হোসেন, কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী আবুল কাশেম রনি, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, মহা ব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, মহাব্যবস্থাপক (উৎপাদন) মঈদুল ইসলাম, উপ-প্রধান প্রকৌশলী ইমাম ফখরুদ্দীন রাজী, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন সহ কেপিএম লিমিটেডের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












