চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। চট্টগ্রাম প্রস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান ,

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালে নোমান, দৈনিক কালেরকন্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, এন টিভির ব্যুরো প্রধান আবুল হাসনাত, গ্রীন টিভির সিও ওয়াহিদ জামান, জাসাস চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মামুনুর রশীদ শিপন, সাংবাদিক রুপম চক্রবর্তী, রুবেল খান, আরিজ আহমেদ শাহা ,আবু মোশাররফ রাসেল, ফারুক আবদুল্লা প্রমুখ।